দ্রুত বদলে যাচ্ছে ক্যানভাসে বিস্তৃত পটভূমি
বদলায়নি সেই সনাতন হাওয়া আর রূপনারায়ণ
সভ্যতা নদীর বুকে রচনা করেছে গভীর ক্ষত
বেঁধেছে ইস্পাত আর কংক্রীটের শৃঙ্খলে যত
তবু ঘুমন্ত শিশুর মুখের মত পবিত্রতা
আজও খেলা করে এ নদীর জলে।
মেঘে অঙ্কিত মূর্তিগুলি ঝুঁকে রয়েছে নদীর শিয়রে
শাড়ির ভাঁজের মত রেখার বিভঙ্গ নদীর শরীরে
মোচার খোলার মত ইলিশ নৌকার সংক্রমণ নদীর বুকে
নদীকে নিঃশেষ করে অদূরের ইনটেক্ পাম্প হাউস
মুঠোর মত এক টিলার উপর - আমি একলা মানুষ
দেখি ক্লান্ত পাখির ডানায় অন্ধকার ধেয়ে আসছে
নীল স্বপ্নের মায়াবী আলোয় ভাসছে - প্রিয় নদী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন